উদ্ধৃতি

আপডেট : ২৪ নভেম্বর ২০১৯, ২১:৩৩

রাস্তা পারাপারের ব্যবস্থা থাকার পরও যদি কোনো পথচারী তা ব্যবহার না করে রাস্তা পার হন এবং দুর্ঘটনার শিকার হন তাহলে এর জন্য ঐ পথচারী দায়ী। আনফিট গাড়ি রাস্তায় চালিয়ে দুর্ঘটনার কারণ হলে ঐ গাড়ির মালিক দায়ী হবেন। চালকের উপযুক্ত প্রশিক্ষণ না থাকলে, ড্রাইভিং লাইসেন্স না থাকলে সে যদি দুর্ঘটনা ঘটায় তাহলে এর জন্য সে দায়ী হবে। আবার ট্রাফিক পুলিশ যদি এনফোর্স না করে তাহলে সেটার জন্য তারা দায়ী হবে।

—ড. মোয়াজ্জেম হোসেন

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট)

    প্রকৌশল বিভাগের অধ্যাপক

(সূত্র:দৈনিক ইত্তেফাক, ২৪ নভেম্বর ২০১৯)