চট্টগ্রামের বোয়ালখালীতে পাহাড় থেকে নেমে আসা বন্য হাতির আক্রমণে তিন জন নিহত হয়েছেন। গতকাল রবিবার বোয়ালখালীর তিনটি ইউনিয়নে হাতির পৃথক আক্রমণে এই হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন মধ্যম কধুরখীল এলাকার মো. আবু তাহের মিস্ত্রি (৬৫), চান্দেরহাটের জাকের হোসাইন (৬৫) ও খরনদ্বীপ কুমার পাড়ার আবদুল মাবুদ (৬০)। হাতির বেপরোয়া ঘোরাঘুরি ও আক্রমণের কারণে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বোয়ালখালী থানার ওসি নেয়ামত উল্লাহ ইত্তেফাককে জানান, ক্ষেতে কাজ করার সময় হাতির আক্রমণের শিকার হয়ে তিন জন নিহত হয়েছেন। পালটি দুপুরের আগে পাহাড়ের দিকে চলে গেছে।
