সাস্ট স্ট্যাটিসটিক্স অ্যাসোসিয়েশন, ঢাকা

সভাপতি তারিক সম্পাদক সুজন

আপডেট : ২৫ নভেম্বর ২০১৯, ০০:১০

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘সাস্ট স্ট্যাটিসটিক্স অ্যাসোসিয়েশন, ঢাকা’র দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রথম ব্যাচের আহসান তারিক তপুকে সভাপতি ও পঞ্চম ব্যাচের মুস্তফা মনওয়ার সুজনকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

রাজধানীর ধানমন্ডির একটি রেস্টুরেন্টে গত শনিবার (২৩ নভেম্বর) ‘সাস্ট স্ট্যাটিসটিক্স অ্যাসোসিয়েশন, ঢাকা’র সাধারণ সভায় সর্বসম্মতিতে এ নতুন কমিটি নির্বাচিত হয়। কমিটির অন্য সদস্যরা হলেন : সহসভাপতি প্রশান্ত রায় (১ম ব্যাচ) ও শাহরিয়ার মোহাম্মদ হাসান (১ম ব্যাচ), কোষাধ্যক্ষ মোহাম্মদ আবদুল্লাহ আল মাসুদ (ষষ্ঠ ব্যাচ), যুগ্ম-সম্পাদক সুলতান মাহমুদ মাসুম (৫ম ব্যাচ) ও অমিত কল্যাণ গাঙ্গুলী (ষষ্ঠ ব্যাচ), সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল আহসান পাভেল (ষষ্ঠ ব্যাচ), দপ্তর সম্পাদক এইচ এম এরশাদ (১৪তম ব্যাচ), প্রচার সম্পাদক নুর-ই আলম সিদ্দিক স্বপন (১৫তম ব্যাচ), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. গোলাম সারওয়ার সোহান (১২তম ব্যাচ), সাংস্কৃতিক সম্পাদক আবিদা সুলতানা (২০তম ব্যাচ), সমাজ কল্যাণ সম্পাদক জাকিবুর রহমান সেজান ১৯তম ব্যাচ), নির্বাহী সদস্য- হুমায়ূন কবির পিন্টু (১ম ব্যাচ), ফারুক আহমেদ (১ম ব্যাচ), কুদরত-ই খুদা ইমন (৪র্থ ব্যাচ), আবু হায়াত মোহাম্মদ মোর্শেদ পুলক (৫ম ব্যাচ), মো. আশফাকুর রহমান চৌধুরী (৬ষ্ঠ ব্যাচ) ও রেজানুর রহমান মিথুন (১২তম ব্যাচ)। —সংবাদ বিজ্ঞপ্তি