এসএ গেমসের ক্যাম্পে নারী খেলোয়াড় লাঞ্ছিত

আপডেট : ২৫ নভেম্বর ২০১৯, ০০:১১

এসএ গেমসের প্রস্তুতি নিতে নারী বাস্কেটবল দল কলকাতা গিয়েছিল। সেখানেই অপ্রীতিকর ঘটনার শিকার হন এক জন নারী খেলোয়াড়। দলের কোচ সবুজ মিয়া থাপ্পড় মেরেছিলেন খেলোয়াড় তাসফিয়া চৌধুরীকে। সেই ঘটনায় ঢাকায় ফিরে রাগে ক্ষোভে গেমসের ক্যাম্পেই আর আসেননি ১৯ বছর বয়সি এ খেলোয়াড়। তাসফিয়া বাস্কেটবল ফেডারেশনে অভিযোগ না করলেও তার মেয়েদের পরিবার হতে ফেডারেশনকে ঘটনা জানিয়েছে। কোচ খেলোয়াড়দের গায়ে হাত তোলেন। খবর পেয়ে সংবাদ মাধ্যম ঐ নারী ক্রীড়াবিদের কাছে সত্যতা জানতে চাইলে তিনি স্বীকার করলেও কোচ সবুজ মিয়া অস্বীকার করে বলেছেন, ‘থাপ্পড় দেইনি। অনুশীলনে বারবার একই  ভুল করলে আমার রাগ হয়।’ তবে তাসফিয়া সংবাদ মাধ্যমকে জানিয়েছে, তার এ অবস্থায় ক্যাম্পে যাওয়া সম্ভব না।