নেতানিয়াহুকে সরাতে সুপ্রিম কোর্টে আবেদন

আপডেট : ২৫ নভেম্বর ২০১৯, ০০:১৭

ইসরাইলে বেনিয়ামিন নেতানিয়াহুকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরাতে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে একটি ওয়াচডগ গ্রুপ। দ্য মুভমেন্ট ফর কোয়ালিটি গভর্ণমেন্ট গতকাল এই আবেদন জানিয়েছে। নেতানিয়াহু দুর্নীতি ও ঘুষের অভিযোগে অভিযুক্ত হলেও তিনি সরে দাঁড়াবেন না বলে জানিয়েছেন। এরপরই ওয়াচডগ গ্রুপ এই আবেদন জানালো। তবে সুপ্রিম কোর্ট এ বিষয়ে রুলিং দিয়েছে কিনা সেই বিষয়ে কিছু জানা যায়নি। —রয়টার্স