‘ইরানে অস্থিরতায় উস্কানি দিলে কঠিন পরিণতি’

আপডেট : ২৫ নভেম্বর ২০১৯, ০০:১৭

ইরানের ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরী হুঁশিয়ারি দিয়েছেন, বর্তমানের অস্থিরতায় কেউ উস্কানি দিলে তাদের কঠিন পরিণতি ভোগ করতে হবে। শনিবার তিনি বলেন, এই অঞ্চলের সব দেশের জানা উচিত যে এখানে কেউ উস্কানি দেওয়ার চেষ্টা করলে তাদের বাঁচাটাও সহজ হবে না। এদিকে ইন্টারন্টে বন্ধ করায় ইরানের তথ্যমন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার তথ্যমন্ত্রী মোহাম্মদ জাভেদ আজারি জাহরোমির ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। যুক্তরাষ্ট্রে তার সম্পদ থাকলে সেগুলো বাজেয়াপ্ত করা হবে বলে জানা গেছে। —রয়টার্স ও আল-জাজিরা