পেঁয়াজ বয়ান

আপডেট : ২৫ নভেম্বর ২০১৯, ১৯:৪৪

আনওয়ারুল কবীর বুলু

 

পেঁয়াজ নিয়ে লঙ্কাকাণ্ড...

হূদয়জুড়ে ক্ষত

লেখালেখি আলোচনা

চলছে অবিরত!

 

বুঝি...না তার মানে

পেঁয়াজ নাকি বিদেশ থেকে

আসছে বিমানে!

 

ভাবছি বসে আজ

পেঁয়াজটাকে রঙে রঙে

করব কারুকাজ...

 

এই কিছুক্ষণ—রাখব তাকে

হাতের মুঠোয় ধরে

এই পেঁয়াজকে পাঠিয়ে দেব

স্মৃতির জাদুঘরে!