রঙ্গরস

আপডেট : ২৫ নভেম্বর ২০১৯, ১৯:৪৪

এক কোটিপতি মারা গেছে। তার আত্মীয়স্বজনকে (এর মধ্যে কোটিপতির এক লম্পট ভাস্তেও আছে) সম্পত্তির উইল পড়ে শোনাচ্ছেন উকিল কোটিপতি কাকে কী দিয়ে গেছেন। সবার শেষে এলো লম্পট ভাস্তের প্রসঙ্গ। উকিল বললেন, ‘এবার আসা যাক আমার ভাস্তে আশফাক আলীর প্রসঙ্গে। আমি প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম তার প্রসঙ্গেও কিছু বলে যাব—প্রিয় আশফাক শরীরের যত্ন নিয়ো।’

 

কর্তা : (রোগে) আমি যেভাবে বলেছিলাম সেভাবে খবরটা পৌঁছাওনি কেন?

চাকর : আমি তো স্যার খবরটা যেভাবে দিলে ভালো হয় সেভাবেই দিয়েছি।

কর্তা : (রেগে) আমি যদি জানতাম একটা রামছাগলকে পাঠাচ্ছি খবরটা দিতে, তা হলে আমি নিজেই যেতাম।

চাকর : কী জানি স্যার আমি তো মানুষ হিসেবেই খবরটা দেওয়ার চেষ্টা করেছি।