সিয়ামের সর্বাধিক

আপডেট : ২৫ নভেম্বর ২০১৯, ২০:২৪

বিনোদন রিপোর্ট

 

ঢাকাই সিনেমায় দীর্ঘদিন অন্যতম আলোচনায় শাকিব খান। ইন্ডাস্ট্রির ক্রান্তিকালে তিনি যেভাবে হাল ধরেছেন তা সবার কাছেই বেশ প্রশংসনীয়। তবে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নেওয়ার জন্য তার পাশাপাশি হাল ধরার মতো উল্লেখযোগ্য কোনো নায়ক এখন পর্যন্ত প্রতিষ্ঠিত হতে পারেনি। মাঝে আরেফিন শুভ এক সম্ভাবনার আশা জাগালেও সেই জায়গাটার শতভাগ ধরে রাখতে পারেননি শুভ।

পরবর্তীতে ছোটপর্দা থেকে বড়পর্দায় অভিষেক হয় চিত্রনায় সিয়াম আহমেদের। অভিষেকের পর থেকে বেশ আলোচনায় চলে আসেন তিনি।

 

মাত্র দু’বছরের ক্যারিয়ারে তার সাফল্য উল্লেখ করার মতো। অভিনয় ও চরিত্রের ভিন্নতা দিয়ে আলোচনা তৈর হয় তাকে ঘিরে।

এই বছর সিনেমার সংখ্যার্ ধারাবাহিকভাবে কমলেও সিয়ামের এখন সুসময় যাচ্ছে। এ বছর একটি সিনেমা মুক্তি পেলেও ধারণা করা হচ্ছে আগামীবছর সর্বাধিক সিনেমা মুক্তি পাবে সিয়ামের।

মুক্তির অপেক্ষায় রয়েছে তার ৩টি সিনেমা। সেগুলো হলো ‘বিশ্বসুন্দরী’, ‘পাপ পূণ্য’ ও ‘শান’। এছাড়া আরো ৩টি সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। সেগুলো হলো ‘রিকশাগার্ল’, ‘অপারেশন সুন্দরবন’ ও ‘ইত্তেফাক’।

সিনেমাগুলোর মধ্যে একটি এ বছর মুক্তির সম্ভাবনা রয়েছে। বাকিগুলো মুক্তি পাবে আগামীবছর।

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে শক্ত অবস্থান তৈরি করতে না পারার যে কথা রয়েছে তা আবারো ভুল প্রমাণ করলেন সিয়াম। তবে ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থায় সিনেমার সংখ্যা বাড়ানোর জন্যও প্রয়োজন নায়কদের ওপর প্রযোজকদের নির্ভরশীলতা।