চলচ্চিত্রের সঙ্গে জড়িত সবাইকে বিষয়টা নিয়ে ভাবতে হবে। চলচ্চিত্রের সঙ্গে যুক্ত একটা অংশ এসব না ভেবে এই জায়গাকে পুঁজি করে নোংরা রাজনীতি করছে। অঙ্গনটাকে আরো অস্থির করে রাখছে। চলচ্চিত্রের শুটিংয়ের জন্য বরাদ্দ করা এফডিসির অবস্থা তো আরো ভয়াবহ। আগে যেখানে ছবির শুটিং জমজমাট থাকতো, এখন তা হয় না। চলচ্চিত্রসংশ্লিষ্ট সমিতির কেউ কেউ এফডিসিকে রাজনীতির ময়দান বানিয়ে ফেলছেন। শিল্পী-প্রযোজক-পরিচালক ও কলাকুশলীতে বিভাজনও তৈরি হয়ে আছে। আমার কথা হচ্ছে, এফডিসিতে কেন রাজনীতি? রাজনীতি করার ইচ্ছে থাকলে শিল্প-সংস্কৃতির এই অঙ্গন ছেড়ে অন্য কোথাও যান। এফডিসি হলো সংস্কৃতি চর্চার জায়গা। এখানে নাচ, আবৃত্তি, গান, অভিনয় এসবের চর্চা হবে।
চলচ্চিত্র ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থা প্রসঙ্গে চিত্রনায়ক শাকিব খান
