ওশান ড্যান্স ফেস্টিভ্যাল ২০১৯
বিনোদন রিপোর্ট
৪ দিনব্যাপী আন্তর্জাতিক দ্বি-বার্ষিক নৃত্য উত্সব ‘ওশান ড্যান্স ফেস্টিভ্যাল ২০১৯’-এর এবারের আয়োজন শেষ হয়েছে গতকাল। কক্সবাজারের মারমেইড ইকো রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে এই আয়োজন। এ উত্সবের আয়োজক ছিল ওয়ার্ল্ড ড্যান্স অ্যালায়েন্স, এশিয়া প্যাসিফিক-এর বাংলাদেশ শাখা ‘নৃত্যযোগ’।
এ উত্সবে ১৫টি দেশ থেকে যোগ দেন ৮১ জন বিদেশি কোরিওগ্রাফার, শিল্পী ও পণ্ডিত। দেশের প্রায় সব বিভাগ থেকে আসেন নৃত্যশিল্পীরা। গতকাল এই উত্সবের সমাপনী ঘটে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে।
বিচে ইয়োগার মধ্য দিয়ে শুরু হয় শেষদিনের আয়োজন। এরপর দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে চলতে থাকে শেষদিনের আয়োজন। সকাল থেকে যথারীতি ছিল সেমিনার। বিকেলে আন্তর্জাতিক অংশে ছিল একগুচ্ছ পরিবেশনা ও জাতীয় অংশে নৃত্যনাট্য ‘বাদী-বান্দার রূপকথা’। দুপুর ১২টায় ড্যান্স কনভারসেশনে অংশ নেন অধ্যাপক ঊর্মিমালা সরকার, অধ্যাপক অনন্যা চট্টোপাধ্যায় ও লুবনা মরিয়ম। বিকেলে শুরু হয় নৃত্যের মূল আসর। এই আসরে বাংলাদেশ থেকে অংশ নেয় শাম্মী আক্তার, নাঈম খান ড্যান্স কোম্পানি ও সাধনা, ইয়াসিন আরাফাত। রাতে এবারের আয়োজনের ইতি টানা হয়।
তবে সমুদ্রের তীরে এমন একটি আয়োজন ছিল সবার কাছে প্রশংসনীয়।
