প্রতারণা ও জালিয়াতির মামলায় জামিন পাননি ডোম-ইনো প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আর্কিটেক্ট মো. আব্দুস সালাম। দুই সপ্তাহের মধ্যে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সোমবার এই আদেশ দেন।
প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে জাল সিল স্বাক্ষর ব্যবহার করে মিথ্যা নকশা অনুমোদন দেখিয়ে নির্মাণ কাজ করার অপরাধে পাঁচজনকে আসামি করে ২০১৬ সালের ৮ নভেম্বর বনানী থানায় মামলা করে দুদক। এই মামলায় হাইকোর্টে আত্মসমর্পণ করে আগাম জামিন চান তিনি। তার পক্ষে ব্যারিস্টার মইনুল হোসেন এবং দুদকের পক্ষে একেএম ফারহান ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক শুনানি করেন।
ইত্তেফাক/জেডএইচ
