ইত্তেফাক ডেস্ক
মেহেরপুর ও হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। গতকাল সোমবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—
হোসেনপুর (কিশোরগঞ্জ) : হোসেনপুর উপজেলায় বালুবাহী ট্রাক্টরের চাপায় রানা মিয়া (১৬) নামে ব্যাটারিচালিত এক স্কুটি চালকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার কিশোরগঞ্জ-হোসেনপুর সড়কের উপজেলার নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রানা মিয়া উপজেলার সাহেদল ইউনিয়নের বীরপাইকশা গ্রামের আবু তাহেরের ছেলে।
মেহেরপুর : মেহেরপুরে ট্রাকের ধাক্কায় শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান আলগামন উলটে জামাল হোসেন নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। গতকাল সদর উপজেলার বারাদি বাজারে এ দুর্ঘটনা ঘটে। জামাল মুজিবনগর উপজেলার মোনাখালি গ্রামের জমির উদ্দিনের ছেলে।
