পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের মুজাফরাবাদ গ্রামের মো. হাসেমের বাড়ির গৃহকর্মী তারেক হোছান খোকনের (১৮) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার খরনা ইউপির মো. হাসেমের বাড়ির পিছনে পুকুর পাড় থেকে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক মো. হাসেম ও কাজের ছেলে নাঈমকে থানায় আনা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মোহরাকাটা গ্রামের মৃত উকিল আহমদের পুত্র তারেক হোছান খোকন খরনা ইউনিয়নের মুজাফরাবাদ গ্রামের মো. হাসেমের বাড়িতে গত দুই বছর যাবত্ গৃহকাজে নিয়োজিত ছিল।
