শফিকুল আমিন শফিক
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল আমিন শফিকের দাফন সোমবার বিকালে সম্পন্ন হয়েছে। বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় নওদাপাড়া পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। এতে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, গোমস্তাপুর থানার ওসি জসিম উদ্দিন, ওসি (তদন্ত) শামিম হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান বাইরুল ইসলাম ও খুরশেদ আলম বাচ্চু, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজামান নুহু প্রমুখ। গত রবিবার হূদরোগে আক্রান্ত হয়ে তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যা রেখে গেছেন।
