ইউসুফ আলী চৌধুরী
প্রখ্যাত রাজ-নীতিবিদ ইউসুফ আলী চৌধুরী (মোহন মিয়া) ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ইউসুফ আলী চৌধুরী (মোহন মিয়া) স্মৃতি কমিটির উদ্যোগে আজ মঙ্গলবার ফরিদপুরে তার ময়েজ মঞ্জিলে বিকাল ৩টায় কোরআনখানি, মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এছাড়া কানাইপুর জামে মসজিদ, কানাইপুর জামেয়া আশরাফিয়া মাদ্রাসা এবং ফরিদপুর মুসলিম মিশন এতিমখানায় পৃথকভাবে কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে।
আকরাম খান
আজ ২৬ নভেম্বর ফরিদপুরের মধুখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট কলামিস্ট ও সাংবাদিক মুক্তিযোদ্ধা আকরাম হোসেন খানের প্রথম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে মরহুমের নিজ বাড়িতে পারিবারিকভাবে কোরআনখানি ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
