ডিমলায় সিপিবির পদযাত্রা

আপডেট : ২৫ নভেম্বর ২০১৯, ২১:৩৭

ডিমলা (নীলফামারী) সংবাদদাতা

ডিমলায় দুর্নীতি, লুটপাট, সন্ত্রাস রুখতে, সরাসরি কৃষকদের কাছ হতে লাভজনক হারে ধান ক্রয়ের দাবিতে সোমবার পদযাত্রা ও আলোচনা সভা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ডিমলা উপজেলা শাখা।

পদযাত্রাটি উপজেলার ছোটোপুল নামক স্থান হতে ৩ কি. মি. হয়ে ডিমলা সদরের স্মৃতি অম্লানে এসে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, নীলফামারী জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আতিয়ার রহমান, ডিমলা উপজেলা শাখার সভাপতি মাহবুব ইসলাম, সম্পাদক ডা. গোপাল চন্দ্র রায় প্রমুখ।