ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর শ্রীধাম শ্রীঅঙ্গনের সাধু বন্ধু সেবক ব্রহ্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে শ্রীঅঙ্গনের সাধুদের বাসস্থলের তার নিজ কক্ষের ফ্যানে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এর আগে সাধু বন্ধু সেবক ব্রহ্মচারী তার ফেসবুকে মৃত্যুর জন্য শ্রীঅঙ্গনের সাধারণ সম্পাদককে দায়ী করে একটি স্ট্যাটাস দেন। এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালী থানার এস আই বেলাল হোসেন জানান, থানায় ইউডি মামলা হবে।
