কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
কাউখালীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক মো.শাহ শোয়াইব মিয়ার নেতৃত্বে এ অভিযান চালিত হয়। মো. শাহ শোয়াইব মিয়া জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মা মিষ্টান্ন ভান্ডারকে চার হাজার টাকা, হাবিব স্টোরকে তিন হাজার টাকা, মেসার্স কালাম স্টোরকে আট হাজার টাকা জরিমানা করা হয়।
