এফ আর টাওয়ার মামলায় জামিন পাননি রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী

আপডেট : ২৫ নভেম্বর ২০১৯, ২১:৪২

g ইত্তেফাক রিপোর্ট

বনানীর এফ আর টাওয়ার নকশা জালিয়াতির মামলায় রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী মো. সাইদুর রহমানকে জামিন দেয়নি হাইকোর্ট। এক সপ্তাহের মধ্যে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। এ সংক্রান্ত আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন। ১৫ তলা এফ আর টাওয়ারের নকশা জালিয়াতি করে ১৮ তলা ভবন নির্মাণের অভিযোগে গত ২৫ জুন মামলা করে দুদক। এই মামলায় হাইকোর্টে হাজির হয়ে আগাম জামিন চান তিনি। আদালতের দুদকের পক্ষে খুরশীদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক এবং আসামি পক্ষে মো. কামরুল ইসলাম শুনানি করেন।