পুরো ধরলা নদীর দুপাড়ে ধান, গম, ভুট্টা, কলাই, আখ, তিষি ও কলাসহ আরো অনেক শাকসবজি উত্পাদিত হয়, যা স্থানীয় চাহিদা মিটিয়ে শহরের চাহিদা পূরণে বিশেষ ভূমিকা রাখে। এছাড়াও হাজারো মানুষ বসবাস করে নদীর দুপাড়ে, যারা বেশিরভাগ ভূমিহীন কৃষক ও কৃষিকাজের সঙ্গে জড়িত। কিন্তু নদী শাসনের অভাবে গত কয়েক যুগ ধরে ধরলা নদীর প্রবল স্রোতে দুপাড়ের আবাদি ও বসতি জমিজমা, ফসল-ফলাদি, শাকসবজিসহ বিলীন হচ্ছে। ফলে স্থানীয় কৃষক শ্রমিক যেমন ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হচ্ছে, তেমনি রাষ্ট্রের মূল্যবান সম্পদ হারিয়ে যাচ্ছে। নদী শাসনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা যাবে না। তাই পানি উন্নয়ন বোর্ড, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ও স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনের দৃষ্টি কামনা করছি। অতিসত্বর ধরলা নদীর প্রবল ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আবাদি জমিজমা রক্ষা করে প্রান্তিক কৃষকদের বাঁচান এবং রাষ্ট্রীয় সম্পদ সংরক্ষণ করুন।
আবদুস সালাম, ফুলবাড়ি, কুড়িগ্রাম
