গ্যাস চেম্বারে না রেখে দিল্লিবাসীকে মেরা ফেলা হোক

আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ০০:১৬

ভারতের সুপ্রিম কোর্ট ফের দিল্লির বায়ু দূষণ নিয়ে কোনো পদক্ষেপ না নেওয়ায় ভর্ত্সনা করেছে সরকারকে। সুপ্রিম কোর্টের বিচারপতি অরুণ মিশ্র সলিসিটার জেনারেল তুষার মেহতাকে বলেন, ‌কেন মানুষকে গ্যাস চেম্বারে থাকতে বাধ্য করা হচ্ছে? ‌এর চেয়ে সকলকে একবারে মেরে ফেলা ভালো। ১৫ ব্যাগ বিস্ফোরক এনে মেরে দিক সকলকে। কেন দিল্লিবাসীকে এইসব ভুগতে হবে?‌‌ দিল্লিতে একেঅপরের দিকে কাদা ছোঁড়াছুঁড়ির খেলা চলছে। আমি খুব বিস্মিত।’‌ দিল্লি এবং তার সংলগ্ন এলাকার বায়ু দূষণ নিয়ে সুপ্রিম কোর্টে চলছে শুনানি। শীর্ষ আদালত কেন্দ্র এবং দিল্লি সরকারকে নির্দেশ দেয় যে নিজেদের মত পার্থক্য দূরে সরিয়ে রেখে একসঙ্গে বসতে এবং ১০ দিনের মধ্যে বায়ুু পরিশোধক টাওয়ার শহরের কোথায় কোথায় বসানো যেতে পারে তার চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলেছেন। -ওয়ান ইন্ডিয়া