আরিফুর রহমান
ফাইভ-জি কোর নেটওয়ার্কে ক্যারিয়ার মাইগ্রেশনকে ত্বরান্বিত করার জন্য ওভামের সর্বশেষ ফাইভজিসি হোয়াইট পেপারে ফাইভ-জি কোর (ফাইভজিসি) ভেন্ডর হিসেবে শীর্ষস্থান দখল করেছে মোবাইল ইন্টারনেটে টেলিযোগাযোগ, এন্টারপ্রাইজ ও কনজ্যুমার প্রযুক্তি সেবাদানে বৈশ্বিকভাবে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান জেডটিই করপোরেশন।
এ হোয়াইট পেপারে, ফাইভ-জি যুগে টেলিযোগাযোগ শিল্প রূপান্তরিত হওয়ার পাশাপাশি অপারেটরগুলোর কার্যক্রমগত দক্ষতা উন্নত করতে এবং সেবাদানের মাধ্যমে রাজস্ব আয় বাড়ানোর ক্ষেত্রে মোবাইল অপারেটররা কীভাবে দ্রুতগতির স্বয়ংক্রিয় ফাইভ-জি নেটওয়ার্ক তৈরি করতে পারে তা নিয়ে রূপরেখা দিয়েছে ওভাম। হোয়াইট পেপার জেডটিইর সক্ষমতা এবং প্রতিযোগিতামূলক চরিত্রের পাশাপাশি ফাইভজিসি মান, প্রযুক্তি এবং বাণিজ্যিক ব্যবহারে প্রতিষ্ঠানটির কোর সল্যুশনের ব্যাপারে আলোকপাত করা হয়।
জেডটিইর কমন কোর সল্যুশন প্রথমবারের মতো ক্লাউড-নেটিভ ৫জিসি, যা টুজি /থ্রিজি /ফোর জি/ ফাইভ-জি প্রযুক্তিগুলোকে একীভূত করার পাশাপাশি নন-স্ট্যান্ড অ্যালোন (এনএসএ) এবং স্ট্যান্ড অ্যালোন (এসএ) ডেপ্লয়মেন্টে সহায়তা দিবে। বাণিজ্যিকীকরণের জন্য প্রস্তুত, জেডটিইর কমন কোর সল্যুশন হ্রাস করার পাশাপাশি রিসোর্সের সর্বোচ্চ পরিমাণ ব্যবহার নিশ্চিতেও সক্ষম। ক্লাউড-নেটিভ ৫ জিসি ইন্টিগ্রেশনের মাধ্যমে অপারেটররা ইন্টারনেট অব থিংস (আইওটি) এবং ফাইভ-জির সুযোগকে কার্যকরী উপায়ে কাজে লাগানোর মাধ্যমে আর্থিকভাবে লাভবান হতে পারবে।
২০২০ সালের প্রথম প্রান্তিকে নিজেদের কমন কোর সল্যুশন উন্মোচন করবে জেডটিই। যার মূল লক্ষ্য হবে অপারেটরদের দ্রুতগতির কার্যকরী কনভার্জড কোর নেটওয়ার্ক তৈরিতে সহায়তা করা এবং নির্দিষ্ট শিল্প খাতের নানাবিধ চাহিদ মেটানো। এ সল্যুশনটি ৩ জিপি স্ট্যান্ডার্ড সেবাভিত্তিক আর্কিটেকচার (এসবিএ) অ্যান্ড কন্ট্রোল এবং ইউজার প্লেন সেপারেশন প্রযুক্তির ভিত্তিতে কাজ করে এবং উল্লেখযোগ্যভাবে কার্যক্রম ও সরক্ষণগত (ওঅ্যান্ডএম) কার্যকারিতার উন্নয়ন ঘটায়, পাশাপাশি অপারেটরদের মূলধনগত ও কার্যক্রম ব্যয় হ্রাসেও সহায়তা করে।
