বগুড়ায় পেট্রোল পাম্প ও ট্যাংকলরি পরিষদের ১৫ দফা দাবি

আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ২১:৩৪

স্টাফ রিপোর্টার, বগুড়া

১৫ দফা দাবিতে আগামী এক ডিসেম্বর থেকে জ্বালানি তেল উত্তোলন, পরিবহন ও বিপণন বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। মঙ্গলবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব ও রাজশাহী বিভাগীয় সভাপতি মিজানুর রহমান রতন এ ঘোষণা দেন। বিভিন্ন দাবিতে আগামী ১ ডিসেম্বর ভোর ৬টা থেকে খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগে তেল উত্তোলন, বিপণন ও পরিবহন বন্ধ থাকবে বলে জানান তারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি এম এ মোমিন দুলাল, রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।