আগৈলঝাড়ায় এক জনকে জরিমানা

আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ২১:৩৪

সন্ধ্যা নদী তীর দখল

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা

আগৈলঝাড়ায় অবৈধভাবে সন্ধ্যা নদীর তীর দখল করে গড়ে তোলা সোহাগ মিয়ার নির্মাণাধীন মুড়ির মিল ভেঙে দিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতিমা আজরীণ তন্বি পুলিশ প্রশাসনের সহায়তায় উপজেলার পয়সা-কদমবাড়ি সড়কের পশ্চিম পাশে সন্ধ্যা নদীর তীর দখল করে অবৈধভাবে গড়ে ওঠা নির্মাণাধীন মুড়ির মিলের কাঠামো ভেঙে দেন।

আদালতের বিচারক ফাতিমা আজরীণ তন্বি জানান, উপজেলা সমবায় অফিস থেকে একটি সমবায় সমিতির রেজিস্ট্রেশন নিয়ে স্থানীয় সোহাগ মিয়া সন্ধ্যা নদীর তীর দখল করে ঐ সমিতির নামের আড়ালে অবৈধভাবে মুড়ির মিল নির্মাণ শুরু করে। অভিযানে অবৈধ স্থাপনা অপসারণ করে দখলমুক্ত করা হয় নদী। এসময় দখলদার সোহাগ মিয়াকে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ৫০০ টাকা জরিমানা করা হয়।