সাতক্ষীরায় ধর্ষণের অভিযোগে আটক দুই

আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ২১:৩৫

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় ৭ম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুই জনকে আটক করেছে র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার বিকাল ৩টায় র্যাব সাতক্ষীরা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক লেঃ বি এন এম মাহমুদুর রহমান এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান।

আটককৃতরা হলেন—তালা উপজেলার জেঠুয়া গ্রামের মৃত আনছার আলী গাজীর ছেলে আকবর আলী গাজী (৩৮) ও একই উপজেলার জালালপুর গ্রামের হাফিজুল মোড়লের ছেলে হোসাইন মোড়ল (১৮)।

প্রেস ব্রিফিং-এ তিনি জানান, র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শহরের পলাশপোল এলাকা থেকে ঐ স্কুলছাত্রীকে উদ্ধার করে এবং হোসাইন মোড়ল ও আকবর গাজীকে ভিডিও চিত্র ধারণকৃত ট্যাবসহ আটক করে। তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।