ঝালকাঠিতে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ২১:৩৬

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে অভিনব পদ্ধতিতে নারিকেলের ভেতরে ফেনসিডিল বিক্রির দায়ে মো. আনছার আলী নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ মো. তোফায়েল হাসান এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত মো. আনছার আলী যশোরের শার্শা উপজেলার বাগআচড়া গ্রামের মৃত খোদা বক্স মিস্ত্রির ছেলে।

মামলায় অন্য তিন আসামিকে খালাস প্রদান করেন বিচারক।