সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
নীলফামারীর সৈয়দপুর পৌরবৃত্তি পরীক্ষা আগামী ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এবারে পরীক্ষার ভেন্যু সৈয়দপুর পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজে। পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়।
ইতিমধ্যে পরীক্ষা সংক্রান্ত মতবিনিময় সভা পৌরসভার অধিবেশন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত মেয়র মো. জিয়াউল হক।
সভায় কমিটির আহ্বায়ক করা হয় সৈয়দপুর মহিলা ডিগ্রি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাবিনা সালাম। কমিটির সদস্য সচিব সৈয়দপুর পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রাজিব উদ্দিন বাবু।
এবারও তিন ক্যাটাগরিতে মোট ৯০ জন ছাত্র-ছাত্রীকে পৌরবৃত্তি দেওয়া হবে। সেই সাথে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর মা বাবাকেও পুরস্কৃত করা হবে।
