ছাতকে তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ২১:৩৮

ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা

ছাতকে ৩ শতাধিক স্থায়ী-অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার গোবিন্দগঞ্জ এলাকায় সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। ছাতক-গোবিন্দগঞ্জ ও সিলেট-সুনামগঞ্জ সড়ক প্রশস্তকরণের লক্ষ্যে সরকারি ভূমি থেকে সওজ কর্তৃপক্ষ দখলদারদের উচ্ছেদ করে।