কচুয়ায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে কলেজছাত্রের মৃত্যু

আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ২১:৩৮

কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা

চাঁদপুরের কচুয়া উপজেলায় বিদ্যুত্স্পৃষ্টে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। উপজেলার পালাখালে বৈদ্যুতিক তারে জড়িয়ে রিফাত মজুমদার (১৯) নামের কলেজছাত্র নিহত হয়েছেন। একই সময় সাকিব নামের আরেকজন আহত হয়। সোমবার রাত আনুমানিক ৯টার দিকে পালাখাল মজুমদার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিফাত ঐ বাড়ির জামাল হোসেনের ছেলে। পালাখাল মডেল ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন রিফাতের মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন।