ধচীন-ইউরোপ অ্যাসোসিয়েশন ফর টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (সিইএইটিইসিসি) আরব বিজনেস কাউন্সিল, চীনের বাণিজ্য মন্ত্রণালয় এবং চীন আন্তর্জাতিক আমদানি এক্সপো ব্যুরোর সহযোগিতায় সম্প্রতি সাংহাইয়ে আন্তর্জাতিক আর্থিক সহযোগিতা ফোরামের আয়োজন করেছে। এএএ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের চেয়ারম্যান খাজা আরিফ আহমেদ প্রতিনিধিসহ ফোরামে উপস্থিত ছিলেন
০০০
সোনালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সঙ্গে সিনিয়র ম্যানেজমেন্ট টিমের প্রথম পর্যালোচনা সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকীর সভাপতিত্বে সভায় ব্যাংকের পরিচালক, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং জেনারেল ম্যানেজারবৃন্দ উপস্থিত ছিলেন
০০০
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ডেভেলপমেন্ট স্টাডিজ এবং ডিপার্টমেন্ট অব ইকোনমিকসের ৭৮ মেধাবী ছাত্রছাত্রীকে স্কলারশিপ প্রদান করেছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সাদেকা হালিম। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টা শিতাংশু কুমার সুর চৌধুরী
