মৃত্যুবার্ষিকী

আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ২১:৪৩

আমিরুন নেছা বেগম

আজ বুধবার অবিভক্ত বাংলার এমএলএ ও মাসিক ‘সবুজ বাংলা’ পত্রিকার সম্পাদক মরহুম খান সাহেব এম ওসমান আলীর স্ত্রী অবিভক্ত বাংলার ঢাকা জেলার মুসলিম লীগের প্রথম মহিলা সভানেত্রী আমিরুন নেছা বেগমের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মরহুমার নিজ বাসভবন বাইতুল আমান চাষাঢ়া, নারায়ণগঞ্জে বাদ জোহর কোরআনখানি, দোয়া, দরুদ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মিলাদ মাহফিলে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও গুণগ্রাহীদের উপস্থিত থেকে মরহুমার রূহের মাগফিরাত কামনা করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া দুঃখীদের মধ্যে বস্ত্র বিতরণ এবং জয়পুরহাট (বগুড়া) সাইয়েদীনা মোহাম্মাদুর রসুলুল্লাহ (সা.) দীনে মারকাদ এতিমখানায় এবং নূরে-মদিনা আজমেরী এতিমখানা মিরপুর ঢাকায় কোরআন শরিফ খতম ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।