চটেছেন ক্রিস গেইল

আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ২১:৪৫

দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট, মযানজি সুপার লিগের সর্বশেষ চ্যাম্পিয়ন যোজি স্টার্সের হয়ে খেলছিলেন ক্রিস গেইল। কিন্তু দলটি এখন পর্যন্ত এই আসরে কোনো জয়ের দেখা পায়নি। গেইল নিজেও ৬ ম্যাচে মাত্র ১০১ রান করেছেন। এতে তার খুব সমালোচনা হচ্ছে। আর এই সমালোচনায় চটে গিয়ে টি-টোয়েন্টির এই কিংবদন্তী বলেছেন, ‘যখনই আমি টানা দুই-তিন ম্যাচে পারফর্ম করতে ব্যর্থ হই, তখন আমি দলের জন্য বোঝা হয়ে দাঁড়াই। আমি কেবল এই দলের কথা বলছি না। অনেক বছর ধরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার পর এটা আমার পর্যবেক্ষণ। দুই, তিন, চার ম্যাচে রান না করলেই ক্রিস গেইল দলের বোঝা। আমি কোনো সম্মান পাই না।’