এশিয়ান আর্চারি
বিউটিদের সামনে অলিম্পিকের
সম্ভাবনা
স্পোর্টস রিপোর্টার
রিকার্ভ এককের তৃতীয় রাউন্ড থেকে রুমান সানা, হাকিম আহমেদ রুবেল ও তামিমুল ইসলামরা বিদায় নিয়েছিলেন গত সোমবারেই। গতকাল মঙ্গলবার প্রতিযোগিতাটির রিকার্ভ দলগত ইভেন্ট থেকেও ছিটকে পড়েছে বাংলাদেশ। তবে আগামীকাল বৃহস্পতিবার নারীদের দলগত রিকার্ভে অলিম্পিক নিশ্চিত করার হাতছানি আছে বিউটি রায়দের সামনে।
গতকাল মঙ্গলবার রিকার্ভ পুরুষ বিভাগে দলগত ইভেন্টে বাংলাদেশ প্রথম খেলায় বাই পাওয়ার পরস প্রি-কোয়ার্টার ফাইনালে ৫-৪ সেট পয়েন্টের ব্যবধানে ভিয়েতনামকে হারায়। তবে কোয়ার্টার ফাইনালে সানা-তামিম-রুবেলরা ৫-১ সেট পয়েন্টের ব্যবধানে ওয়ার্ল্ড আরচ্যারি ফেডারেশনের কাছে হারলে বিদায় নিশ্চিত হয় তাদের।
ইারী রিকার্ভ দলগত ইভেন্টে বাংলাদেশের হয়ে নেমেছিলেন মেহনাজ মনিরা, বিউটি রায় ও ইতি খাতুন। প্রি-কোয়ার্টার ফাইনালে ৫-১ সেট পয়েন্টের ব্যবধানে চাইনিজ তাইপের কাছে হারে দলটি।
কম্পাউন্ড পুরুষ ও নারী দুটি দলগত ইভেন্টেই বাংলাদেশ বিদায় নেয় প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে।
তবে টুর্নামেন্টটি থেকে একেবারেই খালি হাতে নাও ফিরতে পারে বাংলাদেশ দল। আগামীকাল বৃহস্পতিবার মনিরা, বিউটি ও ইতি অলিম্পিকের মহাদেশীয় বাছাইপর্বের নারী রিকার্ভ দলগত ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন। জিততে পারলে একক ইভেন্টে রুমান সানার পর দলগত ইভেন্টেও অলিম্পিকে উত্তীর্ণ হবে বাংলাদেশ দল।
