খেলার মাঠ ফেরত চাই!

আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ২২:০৮

ঢাকার গুলশান ও বনানী এলাকায় খেলার মাঠ একদমই নেই। ফলে শিশু-কিশোররা খেলাধুলা করতে পারছে না। তাদের শারীরিক বিকাশ ব্যাহত হচ্ছে। বনানী মাঠ দীর্ঘদিন ধরে মেলা, বিভিন্ন উত্সবের জন্য ব্যবহার হচ্ছে। ফলে এই সুন্দর মাঠটি নষ্ট হয়ে যাচ্ছে। সারা মাঠ জুড়ে ইট, বালু, সুরকি ছড়িয়ে ছিটিয়ে আছে। মাঠের মাঝে মাঝে ফাঁকা থাকলেও নির্মাণসামগ্রীর কারণে খেলাধুলা করার পরিবেশ নেই। শিশু-কিশোররা খেলতে গিয়ে অনেক সময় আহত হচ্ছে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন এই যে, মাঠটি খেলাধুলার উপযুক্ত করে দিতে আশু ব্যবস্থা নেওয়া হোক।

মুহাম্মদ শফিকুর রহমান, বনানী, ঢাকা