বিশেষ প্রতিনিধি
সশস্ত্র বাহিনী বিভাগ ও কর অঞ্চল-৯-এর যৌথ ব্যবস্থাপনায় দুই দিনব্যাপী সশস্ত্র বাহিনী আয়কর মেলা-২০১৯ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকা সেনানিবাসের অভ্যন্তরে সেনা মালঞ্চে এ আয়কর মেলা শুরু হয়। কর অঞ্চল-৯-এর আওতাধীন সশস্ত্র বাহিনী কর্মকর্তাবৃন্দ এবং আন্তঃবাহিনী সংস্থায় কর্মরত ও এলপিআর ভোগরত সামরিক ও অসামরিক ব্যক্তিবর্গ আয়কর প্রতিবেদন দাখিলসহ অন্যান্য সেবা গ্রহণ করতে পারবেন। মেলার উদ্বোধনী দিনে সিনিয়র সচিব অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড মো. মোশাররফ হোসেন ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আয়কর মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী নৌবাহিনী প্রধান (লজিস্টিকস) রিয়ার এডমিরাল এম লোকমানুর রহমান। প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ৪টা পর্যন্ত মেলার দৈনন্দিন কার্যক্রম চলমান থাকবে।
