বিএসএমএমইউ ভিসির সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাত্

আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ২২:১৬

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার সঙ্গে তার কার্যালয়ে মঙ্গলবার বাংলাদেশে নবনিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ডা. বংশীধর মিশ্র সৌজন্য সাক্ষাত্ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।