অধ্যাপক ডা. সেলিমুর রহমানের বিদায়ি সংবর্ধনা

আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ২২:১৭

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের অন্যতম প্রতিষ্ঠাতা, মেডিসিন অনুষদের সাবেক কোর্স ডিরেক্টর অধ্যাপক ডা. সেলিমুর রহমানের বিদায়ি সংবর্ধনা মঙ্গলবার শহিদ ডা. মিলন হলে অনুষ্ঠিত হয়। এতে আলোচক ছিলেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান প্রমুখ।