ছোট্ট রাসেলের কাঁধে একতোড়া লাল শাপলা; যেন সংসারের বোঝার এক প্রতীকী ছবি। শাপলার পাশাপাশি এই বিলে রাসেলের আয়ের আরেক মাধ্যম রাজহাঁস। প্রতিদিন স্কুল থেকে ফিরে ১১ বছরের রাসেলকে বিলে যেতে হয় রাজহাঁসের পাল চরাতে। শাপলা আর রাজহাঁস নিয়ে বিকেলে বাড়ি ফেরে। বাড়িতে হাঁসগুলোকে তুলে রেখে শাপলা নিয়ে আবার যেতে হয় বাজারে। সুনামগঞ্জের তাহিরপুরের শাপলার বিল থেকে রাসেলের সংগ্রামী জীবনের একখণ্ডচিত্র তুলে এনেছেন আমাদের ফটো সাংবাদিক সামসুল হায়দার বাদশা