সিলেটের জৈন্তাপুর উপজেলার আসামপাড়া এলাকায় প্রাইভেটকারের সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত ও ১০ জন আহত হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের আসামপাড়া বাজারের আলাল মিয়ার মালিকানাধীন গ্যারেজে এ ঘটনা ঘটে৷
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গ্যারেজে রাখা আলাল মিয়ার প্রাইভেটকারে হঠাৎ আগুন ধরে যায়। পরে আগুন চারদিকে ছড়িয়ে গেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এ সময় আগুন নেভাতে গিয়ে উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের ২নং লক্ষ্মীপুর গ্রামের শাহাব উদ্দিনের ছেলে রেদওয়ান নিহত ও ১০ জন আহত হন।
আহতদের মধ্যে ঈসমাইল নামে একজনকে জৈন্তাপুর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এম.এ.জি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন৷ অন্যদের জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে৷
ইত্তেফাক/ইউবি

