সাভার :সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। সোমবার থেকে শুরু হওয়া এ অভিযানের প্রথম দিন গেন্ডা বাসস্ট্যান্ড থেকে থানা বাসস্ট্যান্ড পর্যন্ত মহাসড়কের দুই পাশে এবং গতকাল মঙ্গলবার দ্বিতীয় দিনে থানা বাসস্ট্যান্ড থেকে সাভার বাজার পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানকালে সহস্রাধিক অবৈধ কাঁচাপাকা স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে —ইত্তেফাক
