দৃশ্যমান হলো ২৫৫০ মিটার
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মঙ্গলবার পদ্মা সেতুর ১৭তম স্প্যান বসেছে। দুপুর ২টার পর ‘৪ডি’ নম্বর স্প্যানটি ২২ ও ২৩ নম্বর খুঁটির ওপর বসানো হয়। এর ফলে পদ্মা সেতুর ২৫৫০ মিটার অর্থাত্ আড়াই কিলোমিটারেরও বেশি দৃশ্যমান হলো। এর আগে সকাল ১০টা থেকে স্পানটি বসানোর প্রক্রিয়া শুরু হয়। ‘৪ডি’ নম্বর স্প্যানটি ২৮ ও ২৯ নম্বর খুঁটির কাছ থেকে নিয়ে জাহাজ রওয়ানা দেয় সকাল ১০টার দিকে। ৩৭ মিনিটেই প্রায় এক কিলোমিটার পথ পাড়ি দিয়ে এটি পৌঁছে যায় গন্তব্যে অর্থাত্ ২২ ও ২৩ নম্বর খুঁটির সামনে। এরপর যাবতীয় কার্যক্রম শেষে দুপুর সোয়া ২টার দিকে এটি খুঁটির ওপর বসানো হয়। ১৬তম স্প্যান বসানোর মাত্র সাত দিনের ব্যবধানে বসানো হলো এই স্প্যানটি।
