হাউজের সাবেক কর্মকর্তাকে সাক্ষ্য দিতে হবে ট্রাম্প কোনো রাজা নন : সুপ্রিম কোর্ট

আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ০১:২৩

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে চলা অভিশংসন তদন্তে হোয়াইট হাউজের সাবেক কর্মকর্তা ডন ম্যাগঘানকে সাক্ষ্য দিতে হবে। গতকাল সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছে। বিচারক কেতানজি ব্রাউন বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প কোনো রাজা নন যে তিনি সবকিছু থেকে অব্যাহতি পাবেন। ডন ম্যাগঘানকে ট্রাম্পের বিরুদ্ধে প্রতিনিধি পরিষদের অভিশংসনের তদন্ত কমিটিতে সাক্ষ্য দিতে হবে বলে বিচারক রায় দিয়েছেন। গত বছরের অক্টোবরে ডন ম্যাগঘান অবসরে যান। তাকে সাক্ষ্যের জন্য তলব করা হয়েছিল। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্প হস্তক্ষেপ করেছিলেন কি না সেই বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হবে। —সিএনএন ও রয়টার্স