পাকিস্তানি দাবাড়ু মাহামদু লোদী চিন্তাও করতে পারেননি তার নাতির সমান বয়সের মাস্টার মনন রেজা নীড়ের বিপক্ষে ড্র করবেন। গতকাল সার্ক দাবায় এমন চমকই দেখিয়েছে বাংলাদেশের খুদে দাবাড়ু নীড়। ৫৯ বছর বয়স লোদীর আর নীড়ের বয়স মাত্র ৯। লোদী দাবা খেলছেন ৪০ বছর ধরে। আর নীড় দাবা খেলছেন মাত্রই। গতকাল সার্ক দাবার দ্বিতীয় রাউন্ডে আরেকটি খবর ছিল গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ড্র করেছেন তার পুত্র তাহসিন তাজওয়ার জিয়ার বিপক্ষে। আজ তৃতীয় রাউন্ডের খেলা।
