বাংলাদেশ মোটরসাইকেল এসেম্বলারস্ অ্যান্ড ম্যানুফ্যাকচারাস্ অ্যাসোসিয়েশনের (বিমামা) সভাপতি মতিউর রহমানের নেতৃত্বে বিমামার সব সদস্যরা বিআরটিএর চেয়ারম্যান ড. মো. কামরুল আহসানের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন। এ সময়ে বিমামা নেতারা বাংলাদেশ সরকারের নীতি ও নির্দেশনার প্রতি শ্রদ্ধা ও একাত্মতা পোষণ করে ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ কে স্বাগত জানান। নেতারা বর্তমান ট্রাফিক আইন এবং এর প্রয়োগ ও মোটরসাইকেল রেজিস্ট্রেশন সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। বিমামার সভাপতি নবনিযুক্ত বিআরটিএর চেয়ারম্যানকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বিমামার পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করেন।
বিমামার সভাপতি এবং উত্তরা মোটর্স লিমিটেডের চেয়ারম্যান মতিউর রহমান, বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিমিহিকো কাটসুকি, রুপসা ট্রেডিং-এর ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন আহমেদ, রেনকোন মোটর বাইক লিমিটেডের সিইও কাজী আশিকুর রহমান, টিভি এস অটো বাংলাদেশের এ্যাডভাইজর আনসার আলি খান, নাভানা অটোমোবাইলস্ লিমিটেড এবং এসিআই মটরস্ লিমিটেডসহ অ্যাসোসিয়েশনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় বিআরটিএর উচ্চ পদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি
