তারকা বচন

আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ১৯:০২

একজন মানুষ যদি মনে করেন তার পাশে ক্যামেরা-লাইট নেই। তিনি যেভাবে কথা বলেন সেভাবেই যদি অভিনয়টা করেন, তবে দর্শকরা তাকে পছন্দ করেন। একই ধরনের দু-তিনটি নাটকে কাজ করলে সবাই তার প্রশংসা করতে থাকেন। রাতারাতি তিনি তারকা বনে যান। সেই অভিনয় দেখে নির্মাতা তার নতুন গল্পের নতুন একটি চরিত্রে নিয়ে নেন সেই শিল্পীকে। তখন দেখা যায় সেই তারকা ভালো অভিনয় করতে পারছেন না। কারণ তিনি আসলে নিজে যেটা পারেন, তার বাইরে অন্য কোনো চরিত্রে অভিনয় করতে পারেন না। যে কারণে তিনি হয় একই চরিত্রে অভিনয় করেন, না হলে হারিয়ে যান।

 

এক চরিত্র বারবার অভিনয় করা প্রসঙ্গে

অভিনেতা মোশাররফ করিম