ফটো ক্যাপশন

আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ২১:১৩

সম্প্রতি বিশ্বের বায়োলজিক্যাল সলিউশনে শীর্ষস্থানীয় ডেনমার্কের প্রতিষ্ঠান নভোজাইম্স উন্নত ও দীর্ঘস্থায়ী পোশাক তৈরির টেকসই সমাধান ‘লিভলং’ সেবা প্রথমবারের মতো বাংলাদেশে চালু করেছে। ডেনমার্কের দূতাবাস ও নভোজাইম্স সম্প্রতি গুলশানে আয়োজিত এক অনুষ্ঠানে লিভলংয়ের উদ্বোধন করে। ওই অনুষ্ঠানে ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এস্ট্রপ পিটারসেন এবং বিজিএমইএর প্রেসিডেন্ট ড. রুবানা হক উপস্থিত ছিলেন

 

০০০

 

ওয়ান ব্যাংক লিমিটেড এবং সহজ লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ব্যাংকের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস অ্যান্ড এজেন্ট ব্যাংকিংয়ের প্রধান গাজী ইয়ার মোহাম্মদ এবং সহজের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মাকসুদুল ইসলাম চুক্তিপত্রে স্বাক্ষর করেন

 

০০০

 

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের চট্টগ্রামের পটিয়ার কমল মুন্সির হাটে ‘পটিয়া শাখা’ সম্প্রতি উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী

 

০০০

 

সম্প্রতি ট্রাফিক কেস ফাইন পেমেন্ট পরিশোধ সম্পর্কিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শওকত জামিল ও খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি ড. খন্দকার মোহিদ উদ্দিন, বিপিএম (বার)। এছাড়া উপস্থিত ছিলেন এডিশনাল ডিআইজি  মো. হাবিবুর রহমান, এ কে এম নাহিদুল ইসলাম, ইউসিবিএলের এসইভিপি এ টি এম তাহমিদুজ্জামান