স্পোর্টস রিপোর্টার
এসএ গেমস শুরু হবে ১ ডিসেম্বর। তার আগেই একাধিক খেলা শুরু হয়ে গেছে। গতকাল ভলিবল খেলা হয়েছে। নারী ভলিবলে বাংলাদেশ প্রথম দিনেই হারের খবর দিয়েছে। স্বাগতিক দেশ নেপাল ৩-০ সেটে বাংলাদেশের নারী দলকে উড়িয়ে দিয়েছে। প্রথম সেটে ২৫-৯ পয়েন্টে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় সেটেও একই ব্যবধানে হার। শেষ সেটে ২৫-১১ পয়েন্টে হারলেও ২ পয়েন্ট বেশি পেয়েছে বাংলাদেশের মেয়েরা। এই গ্রুপে বাংলাদেশ নারী দল শেষ ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে আগামীকাল। ভলিবলে বাংলাদেশ পুরুষ ও মহিলা দল লড়াই করছে। নেপালের জাতীয় খেলা ভলিবল।
