নেত্রকোনায় পাঁচ দিনব্যাপী নজরুল সম্মেলন

আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ২১:৪৭

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় মঙ্গলবার থেকে পাঁচ দিনব্যাপী নজরুল সম্মেলন শুরু হয়েছে। কবি নজরুলের অপ্রচলিত গানের সুর সংগ্রহ, স্বরলিপি প্রণয়ন, সংরক্ষণ, প্রচার এবং নবীন প্রজন্মকে উদ্বুদ্ধকরণের লক্ষ্য নিয়ে এবং  জাতীয় নজরুল সম্মেলন উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

জেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে বুধবার নজরুল সঙ্গীত, আবৃত্তি, নৃত্য ও রচনা প্রতিযোগিতা হয়। আজ বৃহস্পতিবার বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান উদ্বোধন করবেন মত্স্য প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও নেত্রকোনা সদরের এমপি আশরাফ আলী খান খসরু। জেলা প্রশাসক মঈনুল ইসলাম সভাপতিত্ব করবেন। পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানে অংশ নেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত লেখক গবেষক অধ্যাপক যতীন সরকার, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রফিকউল্লাহ খান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও নজরুল গবেষক এ এফ এম হায়াতুল্লাহ, কবি রেজাউদ্দিন স্টালিনসহ বিশিষ্টজন।