মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
মহেশপুর ৫৮ বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল ও ইয়াবাসহ একজন আটক হয়েছে।
মঙ্গলবার রাতে ৫৮ বিজিবির অধিনস্ত মেদিনীপুর বিওপির টহলদল অভিযান চালিয়ে হরিহরনগর গ্রামের আমবাগান থেকে ১ হাজার ১৮৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে, রাজাপুর বিওপির টহলদল শিংনগর বাঁশবাগান থেকে ৪৬ বোতল ফেনসিডিল, গয়েশপুর বিওপির টহলদল ১০৪ বোতল ফেনসিডিলসহ মোট ১ হাজার ৩৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
